এক্সপ্লোর
জয়নগরে দুই পোষ্যকে গুলি করে মেরে আত্মঘাতী অটো চালক
দুই পোষ্যকে গুলি করে মেরে আত্মঘাতী অটো চালক। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের নারায়ণীতলার চৌধুরী পাড়ার ঘটনা। দেনা শোধ করতে না পারায়, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা, দাবি পরিবারের। বছর আটচল্লিশের ওই অটো চালকের নাম শুভঙ্কর রায়চৌধুরী। পরিবার সূত্রে দাবি, আজ ভোর ৫টা নাগাদ বন্দুক দিয়ে গুলি করে প্রথমে নিজের দুটি কুকুরকে মেরে ফেলেন শুভঙ্কর। এরপর গুলি করে নিজেও আত্মঘাতী হন বলে অভিযোগ। পরিবার সূত্রে খবর, প্রচুর টাকা দেনা করেছিলেন ওই অটো চালক। বাড়িতে তাগাদায় আসছিলেন পাওনাদাররা। দেনা মেটাতে না পারায় মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। কোথা থেকে ওই অটো চালক বন্দুক পেলেন, খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ
Tags :
South 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























