মহেশতলা থানার পুটখালিতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১, আহত ২
মহেশতলা থানার পুটখালিতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। মৃত ১। আহত ২। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় গ্রেফতার কারখানার মালিক সহ গ্রেফতার ২। গতকাল দুপুরে পুটখালির চিংড়িপোতার একটি অস্থায়ী ছাউনির নিচে বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে খবর, ৬টি ড্রামে বারুদ ঠাসা ছিল। প্রতিটি ড্রামে ছিল ৪০ কেজি করে বিস্ফোরক। ঘটনাস্থলেই মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাসিন্দা ৩৩ বছরের অনুপ দলুইয়ের। বিস্ফোরণে গুরুতর জখম হন নারায়ণগড়ের আরও দুই বাসিন্দা নিমাই বর্মন ও খোকন বর্মন। দু’জনেই কলকাতার এম আর বাঙুর হাসপাতালে ভর্তি। গ্রেফতার কারখানার মালিক রমেন সাউ ও বিস্ফোরক সরবরাহকারী তরুণ দাস। পুটখালির ওই কারখানায় বেআইনি বাজি নাকি বোমা তৈরি হচ্ছিল, খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ।
All Shows






























