জয়নগরে তৃণমূল নেতাসহ তিনজনের খুনের ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
দক্ষিণ পরগনার জয়নগরে তৃণমূল নেতাসহ তিনজনের খুনের ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূল জেলা সভাপতির বৈঠক চলাকালীন দলীয় কার্যালয়ের সামনে ও জয়নগর থানার সামনে যুব তৃণমূল জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ। বহড়ুর দলীয় কার্যালয়ে আজ বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। বৈঠক চলাকালীন তিনজনের খুনের ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে জয়নগরে তৃণমূলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গৌর সরকারের পদত্যাগের দাবি জানান তৃণমূল কর্মীরা। গৌর সরকারের অনুগামী বলে পরিচিত রাজপুর-সোনারপুর পুরসভার এক কাউন্সিলরকেও বৈঠকে যোগ দিতে বাধা দেন তাঁরা। ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস জানান, কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। জেলা নেতৃত্ব বিষয়টি দেখছে। তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর আশ্বাস, তদন্তে দোষী প্রমাণিত হলে, কেউ রেহাই পাবে না। গৌর সরকারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
All Shows





























