দুর্গাপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশের, পাল্টা ফাঁড়ি লক্ষ্য করে বোমা-পাথরবৃষ্টি দুষ্কৃতীদের
দুর্গাপুরের এ জোন ফাঁড়ি সংলগ্ন নিশানহাট এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পুলিশের লাঠিচার্জ। পাল্টা ফাঁড়ি লক্ষ্য করে বোমা-পাথরবৃষ্টি দুষ্কৃতীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস পুলিশের। গ্রেফতার ১০। স্থানীয় সূত্রে খবর, বাইক সারানোকে কেন্দ্র করে দুই ব্যক্তির বচসার জেরে দুই পাড়ার মধ্যে বিবাদ বাধে। দুই পাড়া দুই দলের সমর্থক হওয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। লাঠিচার্জ করায় কয়েকজন আহত হন। এরপরই এ জোন ফাঁড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ফাঁড়ি লক্ষ্য করে পাথর ছোড়ায় আহত হন এক পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ফাঁড়িতে আসে। লাঠিচার্জের পাশাপাশি, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। নামানো হয় কমব্যাট ফোর্স।
All Shows





























