এক্সপ্লোর
জামুড়িয়ায় ফের খোলামুখ খনিতে আগুন, কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে আতঙ্ক
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। সোমবার সকালে এই দৃশ্য দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার একাধিক গ্রামে।ধোঁয়ার সূত্রপাত চুরুলিয়ার একটি খোলামুখ খনি।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে খোলা মুখ খনি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর রাতে মুশলধারে বৃষ্টি নামে। যার জেরে আরও বেশি করে ধোঁয়া বেরোতে থাকে। সকালে যা মারাত্মক আকার নেয়।
স্থানীয় সূত্রে দাবি, বছর খানেক আগে একটি বেসরকারি সংস্থার হাত থেকে খোলামুখ খনিটি অধিগ্রহণ করে রাজ্য সরকার। তারপর থেকে সেখানে আর কাজ শুরু হয়নি।
ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটনা নিয়ে প্রশাসনিক স্তরে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Tags :
West BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র



























