7: 30Tae Saradin: দেড়মাস পরও সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি, পড়াশোনা নিয়ে শিক্ষামহলে আশঙ্কা
২০১৪-র প্রাথমিক টেট মামলাতেও এবার সিবিআই তদন্ত। ২০১৭-র তালিকা বেআইনি। ২৬৯জনকে চাকরি থেকে বরখাস্ত, বেতন বন্ধের নির্দেশ।
ডেডলাইনের আগেই টেট-দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজির পর্ষদ সভাপতি-সচিব। সিবিআইকে এফআইআর দায়ের করতে বলল হাইকোর্ট
বিধানসভার গেটের বাইরে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তুলকালাম।
রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিল পাস। পক্ষে ভোট ১৬৭, বিপক্ষে ৫৫। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা।
মুখ্যমন্ত্রী কেন আচার্য? প্রতিবাদে বিক্ষোভ। রাজনীতিকরণের চেষ্টা, আশঙ্কা বিরোধীদের। বিশ্বভারতীর উদাহরণ টেনে পাল্টা সওয়াল শিক্ষামন্ত্রীর।
বিল নিয়ে গণনার সময় বিভ্রাট! গরমিল নিয়ে অভিযোগ ওঠার পরেই হইচই। ভুল স্বীকার করলেন বিধানসভার কর্মী। তদন্তের নির্দেশ অধ্যক্ষের।
ফেল করেও পাস করানোর দাবিতে ছড়াচ্ছে বিক্ষোভ!সল্টলেকে তুলকালাম। সবাই পাস করবে এমন নয়, জানিয়ে দিলেন সংসদ চেয়ারম্যান।
দেড়মাস পরও সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি। ২৬ জুন পর্যন্ত ছুটি। দিল্লি বোর্ডের কাছেও রাজ্যের অনুরোধ। পড়াশোনা নিয়ে শিক্ষামহলে আশঙ্কা।






















