Cyclone: নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে
বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এই মুহূর্তে তা অবস্থান করছে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং দিঘা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। আগামী ১২ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়ার মধ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকে মেঘলা আকাশ। দমকা ঝোড়ো হাওয়া বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে হাওয়ার দাপট। দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।






















