এক্সপ্লোর
Kolkata News:বিড়াল উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ছাদ থেকে পড়ে মৃত্যু মহিলার। ABP Ananda Live
বহুতলের আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর ছত্রিশের এক মহিলার। মৃতের নাম অঞ্জনা দাস। আজ সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউ এলাকায়। পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়ি শরৎ বোস রোডে। মাসদুয়েক ধরে মাকে নিয়ে এই বহুতলে ভাড়া থাকছিলেন ওই মহিলা। তাঁদের অনেকগুলি বিড়াল ছিল। এর মধ্যে একটিকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রে খবর, সকালে সাততলার কার্নিসে বিড়ালটিকে দেখতে পেয়ে, ছাদে উঠে উদ্ধারের চেষ্টা করতে চান ওই মহিলা। টাল সামলাতে না পেরে, পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর।
জেলার
কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















