Abhishek Banerjee: বিচারপতিদের মন্তব্য নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিচারপতিদের মন্তব্য নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিন্হার মন্তব্যের বিরোধিতা । ২ বিচারপতির মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় । 'আদালত এবং বাইরে করা মন্তব্যে যেন প্রভাবিত না হয় সিবিআই-ইডি' । এমন নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় । 'বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি'
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের অভিযোগে মামলা । অভিষেক সংক্রান্ত বাকি মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের আর্জি । বিচারপতি গঙ্গোপাধ্যায়, বিচারপতি সিন্হার মন্তব্যে প্রভাবিত হবে না, এমন বেঞ্চ গঠনের আর্জি । 'বিরূপ' মন্তব্য থেকে বিরত থাকার জন্য বিচারপতিদের নির্দেশ দেওয়ার আর্জিতে মামলা





















