Agnimitra Paul | 'দেখেই রেগে গেছিলাম, ভেবেচিন্তে কথা বলিনি', পার্ক স্ট্রিটের ঘটনায় অগ্নিমিত্রা
ABP Ananda LIVE : ''আমরা ফুটপাতবাসীর বিরুদ্ধে নেই''। ''সীতাদেবী পার্ক স্ট্রিটের মত ব্যস্ত রাস্তার পাশে দুধ গরম করছিলেন''। ''সেই ফুটপাতে একা ঘোরাঘুরি করছিল শিশুটি''। ''সেটা দেখেই রেগে গেছিলাম, ভেবেচিন্তে কথা বলিনি''। ''ওভাবে কথা বলাটা আমার অন্যায় হয়েছে''। ''সীতা দেবী শেল্টার হোমে থাকতে চাননি''। । ''একটি হোটেলে সীতা দেবীর চাকরির ব্যবস্থা হয়েছে''। ''গতকাল তাঁর একটি বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে''। ফুটপাতে দুধ গরম করা নিয়ে ফুটপাতবাসীকে ধমক বিতর্কে মন্তব্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের।
“অভিষেক একটু সেলফি হবে ?..”, TMCP-র প্রতিষ্ঠা দিবসে ‘গদ্দারদের’ খোঁচা, পুরনো দিনের কথা মনে করালেন কুণাল
কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘এরাজ্যের বিরোধী কণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নের্তৃত্বে চলবে। ..মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছিলেন, ৫ জেনারেশন তৈরি করে রেখে যাব।’ বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করে বলেন,’ অভিষেক একটু সেলফি হবে ? অভিষেক এখানে রয়েছেন, আমি অনুরোধ করব, যে কটা গদ্দার ধোপার বাড়ি গিয়েছে, দিল্লিতে ২০ জন, আর এখানে যারা গিয়েছে, তাঁদের মধ্যে সকলকে খারাপ আমি বলব না। কয়েকটা চোর, নিজেদের সম্পত্তি আড়াল করতে গিয়েছে। ..আমি পুলিশকে অনুরোধ করব, হচ্ছেটা কী ? একের পর এখ থানার ওসির কাছ থেকে খবর আসছে, আমাদের ছেলেদের ডেকে বলা হচ্ছে, এই রাজনীতি করলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে, আপনাদের কেসের পর কেস দিয়ে দেব। করবেন না, আমরা আইন মেনে চলি।করবেন না, ডাইরি আমাদেরও আছে। ঠিকানা আমাদেরও লেখা থাকছে।৩১ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আবার সরকার গড়ে, যারা আজকে জুলুম করছে, তাঁদের বিচার হবে।’






















