Child Racket: ৩০ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার দাদু
আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। ৩০ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার দাদু ও সৎ দিদিমা-সহ মোট ৫ জন। উদ্ধার ২৩ দিনের সদ্যোজাত। গতকাল রাতে শিশুসন্তান নিখোঁজ বলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে দাদু এবং সৎ দিদিমার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। ধৃতদের মধ্যে দাদু ও সৎ দিদিমা ছাড়াও ৩ জন মহিলা। এদের মধ্যে ২ জন মহিলা দালাল ও পঞ্চমজন বেআইনিভাবে টাকা দিয়ে শিশুকে কিনেছিলেন। এই চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। গত অগাস্টে এই আনন্দপুরেই VF সেন্টারের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ উঠেছিল। ২৩ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মা-সহ ৬ জনকে।





















