Baruipur News: "যারা ভাবছেন পার পেয়ে যাবেন, কেউ বাঁচাতে পারবে না", মন্তব্য Agnimitra Paul এর
Agnimitra Paul on Baruipur Case: "তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য গত ১৫ বছরে তো তৃণমূল এটাই সমর্থন করেছে। আমাদের মহিলাদের অপমান করা হয়েছে, আমাদের চরিত্র নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে। রেট বেঁধে দেওয়া হয়েছে, বাংলার মানুষ এর জবাব দেবে", বললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। 'পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের', এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। 'প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের'। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের।

















