এক্সপ্লোর
Murder Case: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ! ভাইপোকে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে
স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে ঠাকুরপুকুরে ভাইপোকে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। মৃতের নাম দেবজিৎ দাস। অভিযোগ, কাকিমার সঙ্গে ভাইপো দেবজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন কাকা অর্ণব। দিনকয়েক আগে পুরীতে বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রেনের মধ্যেও কাকা-ভাইপোর মধ্যে বচসা বাধে। তার জেরে গতকাল রাতে ফের ভাইপোকে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন কাকা। এরপর বুকে ব্যথা শুরু হওয়ায় বছর ছাব্বিশের ভাইপোকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। রাতেই অভিযুক্ত কাকাকে গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।
জেলার
বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্য়োপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
আরও দেখুন
























