BJP: বিজেপি সাংসদ এস এস অহলুওয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত মহিলা
বিজেপি সাংসদ এস এস অহলুওয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত মহিলা। দুর্গাপুরের বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় আহত মহিলা। বর্ধমান রেল স্টেশনে অমৃত ভারত স্টেশন স্কিমের অনুষ্ঠান থেকে ফেরার পথে বীরহাটার দুর্ঘটনা।আহত মহিলার নাম ঊষা হাটি, ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজে। 'দুর্ঘটনার পর গাড়ি থেকে নামেনই নি সাংসদ, বলেছেন হয়ে গেছে তো আমি কি করবো ?', অভিযোগ আহত মহিলার। 'চিকিৎসার খরচ চাইলে দেননি, গাড়ি থেকে নেমে জলও দেওয়া হয়নি', অভিযোগ আহত মহিলার। আহত মহিলাকে দেখতে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। 'টোটোকে ওভারটেক করার সময় ঢুকে পড়ে সাইকেল, পা ফসকে সাইকেল থেকে পড়ে যান মহিলা', পাল্টা অভিযোগ বিজেপির। 'দেখে চালাতে হয়, বলেন সাংসদ, ছোট ছোট ঘটনা নিয়ে রাজনীতি করছে তৃণমূল', পাল্টা অভিযোগ বিজেপির





















