এক্সপ্লোর
CBI: ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে সিবিআই হানা। Bangla News
ভোট পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে সিবিআই হানা। বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের চিল্ল গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় অভিযুক্ত আবু তাহের তৃণমূল পরিচালিত নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। সিবিআই সূত্রে দাবি, ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে একাধিকবার তলব করা হলেও, তিনি হাজিরা এড়িয়ে যান। গত সোমবার হলদিয়া মহকুমা আদালতে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আবু তাহের-সহ ৩ তৃণমূল নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর আজ সকালেই সিবিআইয়ের একটি দল আবু তাহেরের বাড়িতে হানা দেয়।
জেলার
বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্য়োপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
আরও দেখুন
























