Chowman: চিনা নববর্ষ উপলক্ষ্যে চাউম্যানের বালিগঞ্জ শাখার মেনুতে রয়েছে চিনের এক গুচ্ছ লোভনীয় খাবার
ABP Ananda Live: ১৭ ফেব্রুয়ারি ছিল চিনা নববর্ষ। এই উপলক্ষে, সেদিন থেকেই চাউম্যানের বালিগঞ্জ শাখার মেনুতে রয়েছে চিনের এক গুচ্ছ লোভনীয় খাবার। বৃহস্পতিবার এই উপলক্ষে রেস্তোরাঁয় চিনের বিখ্য়াত ড্রাগন ডান্সের আয়োজন করে কর্তৃপক্ষ। ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।
মেনুতে রয়েছে কত কী... চিনা নববর্ষ উপলক্ষ্যে নানা লোভনীয় খাবারের সমাহার নিয়ে এল চাউম্যানের বালিগঞ্জ শাখা। নাচ, গান, হুল্লোড় সেই সঙ্গে চিনের বিখ্যাত ড্রাগন ডান্স। বৃহস্পতিবার এখানে এভাবেই নববর্ষ উদযাপন করা হয়। ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল, থাকবে নানা ধরনের মেনু। বালিগঞ্জ শাখার মেনুতে রয়েছে এক গুচ্ছ লোভনীয় খাবার। চাইনিজ প্রেমীদের কাছে ইনেক বড় সুখবর। রেস্তোরাঁয় চিনের বিখ্য়াত ড্রাগন ডান্সের আয়োজন করে কর্তৃপক্ষ।




















