Bratya Basu: 'রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে', অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ বিতর্কে মন্তব্য ব্রাত্য বসুর
স্থায়ী উপাচার্য নিয়োগে এবার সার্চ কমিটি তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট। নাম পাঠাবে রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি। ৩ থেকে ৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠাতে হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে। 'আপনারা নিয়োগ কর্তা, নির্বাচক নন'। 'আপনাদের সার্চ কমিটির সাহায্য নিতে হবে'। রাজ্যপালের আইনজীবীকে স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আজ এই প্রসঙ্গেই ফের একবার সুর চড়ালেন ব্রাত্য বসু। 'শিক্ষামন্ত্রী নিয়মিত সংবাদমাধ্যমে আচার্যের মানহানি করছেন। আদালতে আজ বলেন রাজ্যপালের আইনজীবী। 'সংবাদমাধ্যম-প্রচারের কথা ভুলে যান'। 'আমরা এসবের মধ্যে যাব না, আপনার মত আলাদা হতেই পারে'। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় এবং ছাত্ররা গুরুত্বপূর্ণ, জানাল সুপ্রিম কোর্ট। এ দিন শুনানির সময় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ এবং শিক্ষার মানই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
























