এক্সপ্লোর
Kolkata Fire: গভীর রাতে নিমতলা ঘাটের কাছে বিধ্বংসী আগুন, ভষ্মীভূত কাঠের গোলা সহ বেশ কয়েকটি বাড়ি
ABP Ananad Live: গভীর রাতে নিমতলা ঘাটের কাছে বিধ্বংসী আগুন। আগুনে ভষ্মীভূত কাঠের গোলা সহ বেশ কয়েকটি বাড়ি। রাত সাড়ে বারোটা নাগাদ কাঠগোলা রোডের একটি বাড়ির দোতলায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন ছড়ায় পাশের কয়েকটি বাড়ি ও কাঠের গোলায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই বাড়ি গুলিতে ৫/৬টি পরিবার বাস করত। আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই বাসিন্দারা বাইরে বেরিয়ে আসায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
জেলার
আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















