এক্সপ্লোর
Durga Puja 2022: বেজে গিয়েছে বিসর্জনের বাদ্যি, রাজডাঙা নব উদয় সঙ্ঘে চলছে ধুনুচি নাচ
বেজে গিয়েছে বিসর্জনের বাদ্যি৷ এবার উমার শ্বশুড়বাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষন্নতার সুর৷ মন্ডপে মন্ডপে চলছে দেবীর বরণ৷ আজ দেবী বাপের বাড়ির ছুটি কাটিয়ে পাড়ি দেবেন কৈলাসে৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। মা-কে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ বাঙালির চিরাচরিত রীতি। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷। উৎসবের শেষলগ্নে রাজডাঙা নব উদয় সঙ্ঘে চলছে ধুনুচি নাচ।
জেলার
সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















