Scam : হেফাজত থেকে সহযোগীদের ফোন করে প্রমাণ লোপাটের চেষ্টা ! ED-র চাঞ্চল্যকর দাবি। ABP Ananda Live
সিআইডি হেফাজতে থাকাকালীন নিজের কয়েক জন সহযোগীকে ফোন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন প্রায় এক হাজার কোটি টাকার সাইবার প্রতারণায় অভিযুক্ত কুণাল গুপ্তা। হাইকোর্টে জমা দেওয়া সাইবার প্রতারণা চক্রের কিংপিনের রক্ষাকবচ তোলার আবেদনে চাঞ্চল্য়কর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ২ জন সহযোগীর বয়ান উল্লেখ করে কুণাল গুপ্তাকে নিজেদের হেফাজতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে সাইবার প্রতারণার কিংপিনকে গ্রেফতার করতে পারে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।সিআইডি হেফাজতে থাকা একজন অভিযুক্ত কীভাবে মোবাইল ফোন পেলেন ? তাহলে কি তাঁকে কেউ গোপনে মোবাইল ফোন দিয়েছিলেন ? উঠছে প্রশ্ন। সূত্রের খবর, সিআইডি হেফাজতের মেয়াদ শেষ হলে কুণাল গুপ্তাকে গ্রেফতার করতে পারে ইডি।

















