Kuntal Ghosh: ধৃত কুন্তলের বাড়িতে দেড় মাস আগের টেটের আড়াইশো ওএমআর শিট পাওয়ার দাবি ইডির
অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যেও কুন্তলের টাকা? অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি লেনদেন। ভাগ যেত পার্থ-সহ প্রভাবশালীদের কাছে, কোর্টে দাবি ইডির।
চাকরির নামে ১৩০জনের কাছে ৮লক্ষ করে নিয়েছিল কুন্তল। কোর্টের অর্ডার বের করার নামেও ১২০০জনের কাছ থেকে তুলেছিল প্রায় আড়াই কোটি! দাবি ইডির।
অ্যাকাউন্টে কোটি কোটি, বাড়িতে অসংখ্য উত্তরপত্র! নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের (Kuntal Ghosh) বাড়িতে দেড় মাস আগের টেটের আড়াইশো ওএমআর শিট পাওয়ার দাবি ইডির।
জামিনের আবেদন খারিজ, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির যুব তৃণমূল নেতার জেল হেফাজতের নির্দেশ। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জানিয়ে দিল আদালত।
ফের জেলে কেষ্ট। সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১১৫টি অ্যাকাউন্ট থেকে ৪টি অ্যাকাউন্ট, সেখানে থেকেই আসত টাকা। গরুপাচারের মামলায় দাবি সিবিআইয়ের।]






















