এক্সপ্লোর
ED notice: মলয় ঘটকের পর এবার কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি
কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) মলয় ঘটকের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ ও আসানসোলের তৃণমূল কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তদন্তে একাধিকবার আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী, শঙ্কর চক্রবর্তীর নাম উঠে এসেছে।
ইডি-র দাবি, শঙ্কর মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ (Malay Ghatak Aide)। এর আগে ওই তৃণমূল নেতাকে (TMC Leader) একাধিকবার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি। এমনকি, ফোনেও সাড়া মেলেনি। এবার দিল্লিতে ইডি-র সদর দফতরে আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে মন্ত্রী-ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতাকে। ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে তাঁর বয়ান রেকর্ড করা হবে।
প্রসঙ্গত, কয়লাকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে ১৯ জুন দিল্লিতে তলব করেছে ইডি। বিদেশ যাওয়ার পথ, বিমানবন্দরে নোটিস দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে ৮ জুন কলকাতার অফিসে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এবার মলয় ঘটক ঘনিষ্ঠ শঙ্কর চক্রবর্তীকেও করা হল তলব।
মলয় ঘটক একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। এর আগে একবারই মাত্র ED’র সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। সূত্রের দাবি, এর পর থেকে কয়লা পাচার মামলায় মলয় ঘটককে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু, শারীরিক অসুস্থতার কথা বলে, দিল্লিতে হাজিরা দিতে চাননি মলয় ঘটক।
দিল্লিতে ED-র তলবের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলায়, সুপ্রিমকোর্ট নির্দেশে বলেছিল, দিল্লিতে ED-র দফতরেই মলয় ঘটককে হাজিরা দিতে হবে। তবে, নোটিস পাঠানোর পর, ১৫ দিন সময় দিতে হবে মলয় ঘটককে। ED-সূত্রে দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, মলয় ঘটককে দুবার মেল করা হয়েছিল। কিন্তু, তিনি কোনও উত্তর দেননি।
এরপর তৃতীয় মেল করা হয়। তখন মলয় ঘটক বলেন, জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি সময় দিতে পারবেন। সেই মতো, মলয় ঘটককে ফের তলব করা হয়েছে বলে ED-সূত্রে দাবি। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ফোন ধরেননি মলয় ঘটক। এর আগে, গত বছর মলয় ঘটকের ছ’টি ঠিকানায় অভিযান চালায় CBI। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও।
জেলার
"পুলিশকে মারতে গেলে, হুমকি দিলে মামলা হবে...", সাফ জানালেন মুখ্যমন্ত্রী
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
"যে ধর্ষণ করবে তাকে মরতে হবে", বললেন অর্জুন সিং | Arjun Singh | ABP Ananda
"কোন পরিস্থিতিতে পুলিশকে এ ধরনের কাজ করতে হচ্ছে...", কী বললেন Shankar Ghosh? | ABP
আরও দেখুন






















