এক্সপ্লোর
Sagar Fire: সাগরের বামনখালিতে ভয়াবহ আগুন, আতঙ্কিত স্থানীয়রা
সাগরের বামনখালিতে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১২টি দোকান। ভোর ৪টে নাগাদ আগুন লাগে। স্থানীয়দের দাবি, পাশেই একটি চায়ের দোকানে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের তীব্রতা বেড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকলক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সকালে ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মন্ত্রী।
জেলার
বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদে নামল অধ্যাপক-গবেষকরা
পড়ুয়াদের চাপের মুখে সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপালের ইস্তফা
শালবনি জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার সুমিত রায়ের
পুজোর আগে বামেদের পুজোর বইয়ের স্টল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা
অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
আরও দেখুন





















