এক্সপ্লোর
State Government: সরকারের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা! ৫ দিনের মধ্যে রেজিস্ট্রারদের জবাব তলব | ABP Ananda LIVE
সরকারের টাকাতেই সরকারের বিরুদ্ধে মামলা! বিশ্ববিদ্যালয়গুলির কাছে ব্যাখ্যা তলব সরকারের। ৫ দিনের মধ্যে রেজিস্ট্রারদের জবাব চাইল সরকার। জবাবের ভিত্তিতে পদক্ষেপ, জানিয়ে দিল উচ্চ শিক্ষা দফতর। 'আচার্যের হয়ে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পারিশ্রমিক যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে। কত টাকা দেওয়া হয়েছে, দিলে সরকারের অনুমতি আছে?' প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি উচ্চ শিক্ষা দফতরের। 'আর যাই হোক, বিশ্ববিদ্যালয়গুলি খাজনা আদায়ের তালুক নয়। চাবুক চালিয়ে জমিদারের খাজনা আদায়ের তালুক নয় বিশ্ববিদ্যালয়', রাজ্যপালের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে পোস্ট শিক্ষামন্ত্রীর। এই ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজভবনের।
আরও দেখুন





















