Haldia: 'বার্ন ইউনিট ছিল না, কর্তৃপক্ষ আর্থিক সাহায্যে রাজি', IOC-র কর্তাদের বৈঠকের পর দাবি সৌমেন মহাপাত্রর| Bangla News
আইওসিতে অগ্নিকাণ্ডের পর এলাকায় শ্রমিক বিক্ষোভ। আইওসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সৌমেন মহাপাত্রের। ঘটনাস্থলও পরিদর্শন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আইওসির গাফিলতি ছিল, দাবি সৌমেন মহাপাত্রের। IOC কর্তৃপক্ষ-সৌমেন মহাপাত্র বৈঠক। 'IOC তে কোনও বার্ন ইউনিট ছিল না। IOC কর্তৃপক্ষ আর্থিক সাহায্যে রাজি।' বৈঠকের পর দাবি মন্ত্রীর।
সৌমেন মহাপাত্র বলেন, 'এখানে লোক লাগিয়েছিল যে এজেন্সি তারা হরিয়ানা, পঞ্জাব, বিভিন্ন জায়গার, সারা ভারতের। যারা মারা গিয়েছেন, তাদের ইন্ডিয়ান অয়েলের তরফে পাঁচ লক্ষ টাকা এবং যে এজেন্সি কাজ করছেন, তাদের তরফে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছি। তারা রাজি হয়েছেন। তারা দিয়ে দেবেন এই টাকা। চিকিৎসাতেও যথেষ্ট সাহায্য করা হচ্ছে। তবে এত বড় প্লান্ট এখানে বার্ন ইউনিট থাকা উচিত ছিল।'a






















