এক্সপ্লোর
Howrah Clash: অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত হাওড়া, পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন | Bangla News
দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত হাওড়া। রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। সলপে কোনা এক্সপ্রেসওয়েতে ৮ কিমি লম্বা গাড়ির সারি। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। উলুবেড়িয়া, পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। চেঙ্গাইলে রেল অবরোধ। যার জেরে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল।
জেলার
হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল'
"হামিমের কাজের ধরণ দেখে পছন্দ হওয়ায়, আরও বৃহত্তর কাজের দায়িত্ব",জানালেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















