Howrah Firing : 'শিশুকন্যার সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি', মৃত মহিলা
ছিনতাইয়ে বাধা দেওয়ায়, হাওড়ার বাগনানে শিশুকন্যার সামনেই মহিলাকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম রিয়া কুমারী। পুলিশ জানিয়েছে, আড়াই বছরের মেয়ে ও স্ত্রী রিয়াকে নিয়ে গাড়ি চালিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসছিলেন প্রকাশ কুমার। মৃতের স্বামীর দাবি, ভোর ৬টা নাগাদ বাগনানের মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি থেকে নামতেই চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগ, ছিনতাইয়ে বাধা দেওয়ায়, গাড়ির
ভিতরে মহিলাকে লক্ষ্য করে তারা গুলি চালায়। স্বামীর দাবি, গুলিবিদ্ধ স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে এসে ঘটনাটি স্থানীয়দের জানালে তাঁরাই রাজাপুর থানায় খবর দেন। কী কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ। মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

















