HS Result Controversy: উচ্চমাধ্য়মিকে রেজাল্ট নিয়ে চাকুলিয়ায় বিক্ষোভ, ভাঙচুর অনুত্তীর্ণদের
কলকাতা থেকে জেলা। উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে অব্যাহত বিক্ষোভ। পাস করানোর দাবিতে চাকুলিয়ায় বিক্ষোভ, ভাঙচুর। অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার দু'জায়গায় বিক্ষোভ। বিষ্ণুপুরের পীরতলায় পড়ুয়াদের পথ অবরোধ। আমতলা-বারুইপুর রোড আটকে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাসন্তীর চুনাখালিতেও পথ অবরোধ। রেজাল্ট-বিক্ষোভে জেলা শাসকদের নির্দেশ শিক্ষাসবিচের। উচ্চমাধ্যমিকে রেজাল্ট নিয়ে বিক্ষোভ, কড়া বার্তা মুখ্য়সচিবের। বিক্ষোভ থামান, মুখ্য়সচিবের নির্দেশে ডিএমদের বার্তা শিক্ষাসচিবের। স্কুলে গিয়ে জেলা শাসকদের পদক্ষেপ নিতে নির্দেশ। অভিযোগ খতিয়ে দেখুন, সমস্যা কী জানুন। সব খতিয়ে দেখে শিক্ষা সংসদকে জানান। ৩১ জুলাইয়ের মধ্য়ে সমস্যার সমাধান করতে হবে।






















