Jukti Takko: 'নির্ভয়ার তুলনায় এবার কলকাতায় অনেক জোরদার আন্দোলন হয়েছে' মন্তব্য জহর সরকারের।
Jawhar Sircar: ২০২১ সালের নির্বাচনে মধ্যবিত্ত শ্রেণী শাসক দলের প্রতি ভোট দিয়েছিল। তারা মোদির ঢেউকে আটকেছিল। তখন এই অবস্থা ছিল না। তখনকার আর আজকের পরিস্থিতি আলাদা। আমরা কলকাতায় ফেরার পরে বুঝেছিলাম আসল অবস্থা কী। আজ থেকে ১২ বছর আগে নির্ভয়ার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কভারেজ করতে গিয়ে অনেক বিতর্কে জড়িয়ে পড়েছিলাম। দূরদর্শন যতটা স্বাধীন বলে নিজেদের সেই স্বাধীনতা কোন সরকারই দেয় না, নির্ভয়ার তুলনায় এবার কলকাতায় অনেক জোরদার আন্দোলন হয়েছে। এখানে কোন ভার্মা কমিটি বসালেও মনে হয় না আন্দোলন থামবে। আমরা নকশাল আন্দোলনের জন্ম দেখেছি, কিন্তু আর জি কর আন্দোলনের মত আন্দোলন দেখিনি। এবিপি আনন্দের যুক্তি-তক্কো অনুষ্ঠানে এসে আর কী বললেন জহর সরকার? ABP Ananda Live





















