Kartik Banerjee: 'আমি ওঁকে বহুদিন চিনি, ওটা ওঁর বাড়ি নয়', কেন বললেন কার্তিক? Bangla News
বালিগঞ্জে টাকা উদ্ধার (Money recovered) নিয়ে মুখ খুললেন কার্তিক বন্দ্যোপাধ্যায় (Kartik Banerjee)। 'আমি ওঁকে বহুদিন ধরে চিনি। ওটা ওঁর বাড়ি নয়। যেখানে দেখিয়েছে সেটা ওঁর বাড়ি নয়।' মনজিৎ প্রসঙ্গে বললেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'মমতা (Mamata Banerjee) গিয়েছেন গুরুদ্বারে। গুরুদ্বারে কে থাকবে, না থাকবে। তাঁদের অসম্মান করার অধিকার কারও আছে।' 'খালি পলিটিক্যালাইজড হলে হবে না আপনাদের। দেশকে বাঁচাতে হবে', ইডিকে (ED) পরামর্শ কার্তিকের। শুভেন্দুকে (Suvendu Adhikari) একাধিক ইস্যুতে আক্রমণ তাঁর। কার্তিকের 'যে ব্যবসায়ীর বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁদের আমরা চিনি না, দেখিওনি'। বিবেক মেলায় মনজিৎ-এর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখালেন কার্তিক বন্দ্যোপাধ্যায়।





















