Kasba Death: দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যুর পর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল
দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যুর পর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল। কসবার সিলভার পয়েন্ট স্কুলের তরফে। গেটে নোটিস ঝোলানোর পাশাপাশি, অভিভাবকদেরও স্কুল। সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানানো হয়েছে। তদন্তে
সহযোগিতার জন্যই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত বলে কর্তৃপক্ষের দাবি। ৪ সেপ্টেম্বর, সিলভার পয়েন্ট স্কুলের দশম শ্রেণির পড়ুয়া শেখ সানের মৃত্যু হয়। এই ঘটনায় প্রধান শিক্ষিকা-সহ ৩ জনের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে। স্কুলের ভিতরে পুলিশ পিকেট বসানো ছাড়াও, গতকাল একাধিক শিক্ষিকাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কসবা থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনার আগে-পরে ওই ছাত্রকে দেখেছেন বলে জানালেও, তাকে পড়ে যেতে দেখেননি বলে জানিয়েছেন। আজ ফের স্কুলের শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

















