Suvendu Adhikari: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ শুভেন্দু অধিকারীর।ABP Ananda Live
ABP Ananda Live: ডায়মন্ড হারবারে ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ। 'EVM-এ জোড়া ফুল ছাড়া বাকি প্রতীকের উপর লাগানো ছিল টেপ'। 'ডায়মন্ড হারবারের নির্বাচন অবৈধ, আইনি লড়াইয়ে প্রমাণ হবে'। 'কেউ আইনি লড়াই করলে তাঁকেই সাহায্য করব'। 'ডায়মন্ড হারবারে যে মডেল বাংলা দেখেছে, তা গ্রহণযোগ্য নয়'। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
অন্য়দিকে, 'লোকসভা ভোটে (Loksabha Election 2024) এ রাজ্যে ১২ টি আসনে তৃণমূলকে জিততে ভোট কেটে সাহায্য করেছে বামেরা', 'বামেরা কোনও আসনেই জেতার জায়গায় ছিল না', '২১-এও ৫৬ আসনে তৃণমূলকে জিততে সুবিধা করে দিয়েছিল সিপিএম', 'এবারেও সেই একই এজেন্ডা নিয়ে বামেরা ময়দানে নেমেছিল', তৃণমূলকে ১২টি আসনে জেতানোই সিপিএমের লক্ষ্য ছিল, দাবি শুভেন্দু অধিকারীর।





















