Mamata Banerjee: 'তৃণমূল সারা দেশের, কোনও রাজ্যের নয়', মেঘালয়ে বার্তা মমতার
' নেতা হলে ধৈর্য্য থাকতে হয়, সহ্য করতে হয়', তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলেকে মঞ্চে ডেকে নিয়ে এসে মন্তব্য মমতার। তৃণমূলের জাতীয় মুখপাত্রকে গ্রেফতারির প্রতিবাদ মমতার। 'কেন্দ্র কেন উত্তর-পূর্ব ভারতকে অবহেলা করেছে?'
'গুয়াহাটি থেকে মেঘালয়কে শাসন করা যাবে না। মেঘালয়ের মানুষই মেঘালয়কে শাসন করবে, বহিরাগতরা নয়। সামাজিক উন্নয়ন কর্মসূচিতে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অতুলনীয়'
'তৃণমূল সারা দেশের, কোনও রাজ্যের নয়। তৃণমূল মেঘালয়ে জিতলে শ্রমিক উন্নয়ন তহবিল গড়বে। ক্রিসমাস আসছে, মেঘালয়ের মানুষ পশ্চিমবঙ্গে গিয়ে দেখুক, ওখানে কী হয়। বিজেপি কেন ক্রিসমাসের ছুটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল করল? খুবই দুর্ভাগ্যজনক। সব কিছুতে আমরা এক নম্বর, তাই দিল্লি টাকা বন্ধ করেছে। ভোট হলে টাকা ছড়ায় বিজেপি, টাকা নেবেন না। ভাল নেতৃত্ব পেতে, ভোট দিন তৃণমূল কংগ্রেসকে

















