এক্সপ্লোর
Barrackpore: হাসপাতালের বিছানায় বিড়াল! আতঙ্কে রোগীরা | Bangla News
ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে পরিদর্শনে গিয়ে ওয়ার্ডে বিড়ালদের অবাধ বিচরণ দেখে গেলেন স্বাস্থ্যসচিব। গতকাল বিকেলে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম হাসপাতাল পরিদর্শনে আসেন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী। সে সময় ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছিল মার্জার বাহিনী। পরিদর্শনের পর স্বাস্থ্যসচিব দীর্ঘক্ষণ বৈঠক করেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। রোগীর আত্মীয়দের অভিযোগ, বিড়ালের প্রকোপ এত বেড়ে গেছে যে প্রসূতি মায়েরা সদ্যোজাত সন্তানকে বেডে রেখে শৌচাগারে যেতেও ভয় পাচ্ছেন।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















