এক্সপ্লোর
Haroa: হাড়োয়ায় খুনের ঘটনায় বসিরহাট থেকে গ্রেফতার ভাড়াটে খুনি | ABP Ananda LIVE
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের ঘটনায় বসিরহাট থেকে গ্রেফতার ভাড়াটে খুনি। ধৃত অমিত গায়েনের বাড়ি বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে মাদক মামলায় গ্রেফতার হয় অমিত। হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ সাহেব আলির খুনে মূল অভিযুক্তের সঙ্গে তার জেলেই আলাপ। দেড়মাস আগে জেল থেকে ছাড়া পায় অমিত। পুরনো পরিচয়ের সূত্র ধরে তৃণমূল নেতাকে খুন করার জন্য তাকেই সুপারি দেয় মূল অভিযুক্ত। পুলিশের দাবি, খুনের দিন সঙ্গে কয়েকজন থাকলেও, গুলি চালিয়েছিল অমিতই। ভাড়াটে খুনি গ্রেফতার হলেও, তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত এখনও অধরা।
জেলার
'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















