Panagarh News: দুর্ঘটনার পরে গাড়ি ফেলে চম্পট! এখনও গ্রেফতারি শূন্য!
ABP Ananda Live: জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ। পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে কটূক্তি, বারবার গাড়িতে ধাক্কা। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর অভিযোগ। ইভিটিজিংয়ের অভিযোগ উড়িয়ে রেষারেষির তত্ত্ব পুলিশের। অভিযুক্তরা অধরা, গাড়ির ফরেন্সিক পরীক্ষাও হয়নি, তাহলে কীভাবে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত ঘিরেই উঠছে প্রশ্ন। ঠিক কী হয়েছিল মধ্যরাতে? পানাগড়কাণ্ডে মুখ খুললেন প্রত্যক্ষদর্শীরা। ইভটিজিং, ধাওয়া করে হামলার অভিযোগ। তাও ২০ কিমির মধ্যে কোথাও দেখা মিলল না পুলিশের!
ভারত দখলের হুমকি দিয়ে এবার নিজের দেশেই বিমানঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতী হামলায় মৃত ১ নাগরিক, বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর প্রকাশিত হয়েছে এই খবর। মৃতের মাথার পিছনে গভীর ক্ষত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "কক্সবাজার বিমানঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান বাহিনীঘাঁটিতে হামলা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।" এর মধ্যে স্থানীয়রা পাথর ছুঁড়লে উভয় পক্ষেরই বেশকিছু জন আহত হয়। যার ফলে হিংসাত্মক রূপ নেয় সংঘর্ষ । তবে কতজন এখনও আহত হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা উল্লেখ করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।.






















