Suvendu Adhikari: শুভেন্দুর প্রাক্তন রক্ষীর মৃত্যু-তদন্তে ২ চিকিৎসককে সিআইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ
শুভেন্দুর (Suvendu Adhikari) প্রাক্তন রক্ষীর মৃত্যু-তদন্তে সিআইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কাঁথি থানায় ২ চিকিৎসক ও শুভেন্দুর প্রাক্তন এক নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ। প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডি-র। শুভেন্দুর প্রাক্তন রক্ষী শুভব্রতর চিকিৎসা করেছিলেন ওই ২ চিকিৎসক। ঘটনাস্থলে ছিলেন শুভেন্দুর আর এক প্রাক্তন রক্ষী সুশান্ত জোশ। ২ চিকিৎসকের সঙ্গে সুশান্তকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
এদিকে গতকাল রক্ষী শুভব্রত চক্রবর্তীর (Subhabrata Chakraborty) মৃত্যু-তদন্তে কাঁথিতে (Contai) শুভেন্দুর বাড়ির দরজায় ফের সিআইডি (CID)। শনিবার সিআইডি গোয়েন্দারা শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের ভিডিওগ্রাফি করেন। পাশাপাশি গোটা এলাকারও ভিডিওগ্রাফি করা হয়। দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikari) সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান গোয়েন্দারা। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আসামের মতো গোটা দেশে সিএএ আর এনআরসি করতে হবে। আর এই তৃণমূল সরকার আমার কিছুই করতে পারবে না। যেখানে যা মামলা হচ্ছে তা আমার বিরুদ্ধে করে দিচ্ছে। আমার কিছু করতে পারবে না। আমাকে নিয়ে বিচলিত হবেন না।’






















