এক্সপ্লোর
NIA Attacked: ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ
ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে ডেকে পাঠাল পুলিশ। দু'জনকেই ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন কী ঘটেছিল। মেডিক্যাল রিপোর্ট-সহ বেশ কিছু নথিও আনতে বলেছে ভূপতিনগর থানার পুলিশ। ফরেন্সিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাচ ভাঙা গাড়িটিকেও। হামলার ঘটনার তদন্তে ৩ জন গ্রামবাসীকেও নোটিস দিয়েছে পুলিশ। ৩ দিনের মধ্যে তাঁদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
জেলার
আর জি কর-এর পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত
সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের !
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
আরও দেখুন






















