RG Kar News: প্রেসিডেন্সি জেলে হল আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট | ABP Ananda LIVE
ABP Ananda live: প্রেসিডেন্সি জেলে হল আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট । সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ার, আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের টেস্টের প্রক্রিয়া শুরু । ৪ জন জুনিয়র চিকিৎসক সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
আরও খবর...
পরপর ৯দিন সিজিও কমপ্লেক্সে প্রশ্নবাণের পর আজ বেলেঘাটার বাড়ি গিয়ে আর জি কর মে়ডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রায় ১২ ঘণ্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
চিকিৎসককে ধর্ষণ-খুনের পাশাপাশি আর জি কর মেডিক্যাল আর্থিক দুর্নীতিরও শিকড়ের খোঁজে সিবিআই। অনেক কিছু পাওয়া গেছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন সিবিআই অফিসার।






















