Presidential Polls 2022 'তৃণমূল অত্যন্ত ভীত', ভোট দিয়ে বললেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী
দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? রাইসিনার লড়াইয়ে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার লড়াই। লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় চলছে ভোটগ্রহণ। BJP বিধায়করা সকাল-সকালই ভোট দিয়ে দেন। বিধানসভার বাইরে তাঁদের পাওয়া গেল উৎসবের মেজাজে। তাঁদের দাবি, ক্রস ভোটিং-এ দ্রৌপদী মুর্মুর পক্ষে আরও ভোট আসবে বিরোধী শিবির থেকে।
' বিভিন্ন দল পিছিয়ে পড়া মানুষের কথা বলেন, কিন্তু কিছু করেন না', দাবি বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর। মোদিজীর জয়গান গেয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী সহ সকল বিধায়করা একসঙ্গে মা কালী , রামচন্দ্রের পুজো করে ভোট দিতে এসেছে। তাঁদের দলের বিধায়করা তো মুর্মুকে ভোট দেবেনই, তৃণমূলীরা ভয় পেয়েছে। '






















