RG Kar News: রাত দখল আন্দোলনের বহু অজানা কথা নিয়েই প্রকাশিত হতে চলেছে নতুন বই | ABP Ananda Live
ABP Ananda Live: রাত দখল আন্দোলনের বহু অজানা কথা নিয়েই প্রকাশিত হতে চলেছে নতুন বই। সেখানে থাকবে নানা জনের লেখা। বইটি সংকলনের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী মানসী সিংহ, যিনি নিজেও আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন। এক মর্মান্তিক মৃত্যুর ধ্বংসস্তূপ থেকে জন্ম নেওয়া অভূতপূর্ব এক আন্দোলন। ঠিক যেন অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো। সকল দ্বন্দ্ব-বিরোধের মাঝে সেই আলোই এখন জাগ্রত। আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে শুরু হওয়া রাত দখল আন্দোলনের কাহিনিই এবার দুই মলাটে বন্দি হতে চলেছে, যার পাতায় পাতায় থাকবে নানা অজানা কথা। ৯ অগাস্ট ভোরে আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ করে খুন করা হয় কর্তব্যরত এক পিজিটি ছাত্রীকে। তাকে কেন্দ্র করে নারী নিরাপত্তা ইস্যুতে গোটা রাজ্যে যখন ক্ষোভের বিস্ফোরণ ঘটে গিয়েছে।

















