RG Kar News: আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে মুখর গোটা দেশ, শনিবার দেশজুড়ে ফের আছড়ে পড়ল প্রতিবাদ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখর গোটা দেশ। শনিবার কলকাতা থেকে জেলা, দেশজুড়ে ফের আছড়ে পড়ল প্রতিবাদ। তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে শনিবার রাসবিহারী থেকে অ্য়াকাডেমি পর্যন্ত যৌথভাবে মিছিল করে বাম-কংগ্রেস। দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখায় RSS-এর ছাত্র সংগঠন এবিভিপি। এদিন পথে নামে তৃণমূলও।
আরজি কর নিয়ে এবার তৃণমূলকেই অস্বস্তিতে ফেললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিন সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চেয়েছেন তিনি।
আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিপিরও গ্রেফতারি দাবি করেছেন তিনি। সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে তিনি বলেন, 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান, কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়।

















