এক্সপ্লোর

Panchayat Election 2023: বিদেশযাত্রায় অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রুজিরার

বিমান ধরতে গিয়ে বাধা পেয়ে ফিরতে হয়েছিল বিমানবন্দর থেকে। সেই নিয়ে চরমে উঠেছিল রাজনৈতিক তরজা। তার মধ্যেই বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এবার সরাসরি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন তিনি। আগামী ১২ জুলাই রুজিরার আবেদনের শুনানি রয়েছে শীর্ষ আদালতে। 

এর আগে যদিও রুজিরার বিদেশযাত্রায় ছাড়পত্র দিয়েছিল কয়লাকাণ্ডে (Coal Case) তদন্তের দায়িত্বে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (EEnforcement Directorate)। কিন্তু সম্প্রতি তারাই বিমানবন্দরে বিদেশ যেতে উদ্য়ত রুজিরা এবং তাঁর সন্তানদের আটকায়। বিমানবন্দরেই রুজিরাকে নোটিস ধরানো হয় বলে জানা যায়। তাতে জানিয়ে দেওয়া হয়, বিদেশ যেতে পারবেন না রুজিরা।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টে গেলেন রুজিরা। তাঁর হয়ে আদালতে আবেদন জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবল। ১২ জানুয়ারি আবেদনের শুনানি রয়েছে।

গত জুন মাসে বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি। তার পর ওই মাসেই ইডি-র মুখোমুখি হন রুজিরা।

সেবার রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিস থেকে ইডি-র দুই আধিকারিক আসেন কলকাতায়। অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন পাতার প্রশ্নমালা তৈরি করা হয়। সূত্রের খবর, এদিন ইডি দফতরে যাওয়ার আগে বাড়িতে আইনি পরামর্শ নেন রুজিরা। সেই নিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন অভিষেক। রাজনীতির ময়দানে তাঁর সঙ্গে পেরে উঠতে না পেরেই পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযেগ করেন তিনি। অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন রুজিরা। সেই সময় তাঁকে এবং সন্তানদের আটকানোয় হয় বলে জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তৃণমূলের অভিযোগ ছিল, চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার রুজিরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিমানবন্দরে আটকানো হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। যদিও সেই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিল বিজেপি। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য ছিল, "ডাকাডাকির খবর অনেক হল, এবার গ্রেফতারির খবর করতে হবে।"

ভিডিও জেলার

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

সেরা শিরোনাম

West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget