BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয় বাংলার সিলেবাসে যুক্ত হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা। আজকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ,পশ্চিমবঙ্গ দিবসের বিষয় অবশ্যই সিলেবাসে থাকা উচিত। বাংলার পাঠ্যবই পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস থাকবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অন্তর্ভুক্ত করা হোক। আগামী প্রজন্মের জন্য শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তকে রাখা প্রয়োজন। বাংলার সিলেবাসে যুক্ত হবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যবই থাকবে তার নাম।
কি বলেছেন মুখ্যমন্ত্রী?
"শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। এই বিদ্যালয়ের প্রাক্তন হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯০৬ থেকে ১৯১৭ তার ইতিহাস প্রধান শিক্ষক তার স্বল্প সময়ের বক্তৃতায় উল্লেখ করেছেন। সঞ্চালক মহোদয় মাননীয় সহশিক্ষক এই বিদ্যালয়ের পরিচালনা ব্যবস্থায় তার ভূমিকা ১৯২৪ থেকে ১৯৩৮ সুন্দর করে উল্লেখ করেছেন।" মিত্র ইনস্টিটিউশনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর






















