Sukanta Majumdar: রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি: সুকান্ত মজুমদার। ABP Ananda Live
West Bengal News: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে গিয়ে আক্রমণের মুখে পড়ে রক্তাক্ত হয়েছেন ইডি আধিকারিকরা, মার খেয়েছেন কেন্দ্রীয় জওয়ান থেকে শুরু সাংবাদিকরাও। কাঠগড়ায় জেলার তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা। এই ঘটনায় তীব্র নিন্দা করে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিক বৈঠকে সন্দেশখালির ঘটনা নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি (BJP)। তিনি বলেছেন, 'রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি, অমিত শাহকে চিঠি দিয়েছি। তৃণমূল নেতা শেখ শাহজাহানকে শায়েস্তা করে ছাড়ব।' এই ঘটনার কথা তুলে লোকসভা ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ABP Ananda Live





















