SSC News: সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারা উত্তর দিনাজপুরের দাড়িভিটের ২ শিক্ষক
ABP Ananda Live: সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারা উত্তর দিনাজপুরের দাড়িভিটের ২ শিক্ষক। চাকরি হারালেন দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের উর্দু ও সংস্কৃত বিভাগের শিক্ষকের। চাকরিহারা ঊর্দু শিক্ষক সানাউল্লাহ রহমানি ও সংস্কৃত শিক্ষক তৌরাঙ্গ মল্লিকের। বর্তমানে স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৬০০, শিক্ষকের সংখ্যা ৯। অল্প সংখ্যায় শিক্ষক নিয়ে কীভাবে চলবে স্কুল, আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ফাঁসিদেওয়া ব্লকের ক্যানসার আক্রান্তের
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ফাঁসিদেওয়া ব্লকের ক্যানসার আক্রান্ত সায়ানগাম ভাওয়ালের। ২০১৬ সালে পরীক্ষা দেওয়ার পর ২০১৮ সালে বিধাননগর কুরবানালি হাই স্কুলের বিজ্ঞান বিভাগে শিক্ষকতার চাকরি পান সায়ানগাম। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁর ক্যানসার ধরা পড়ে। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ৩ মাস অন্তর চিকিৎসার জন্য মুম্বই যেতে হয় সায়ানগামকে। বাড়িতে রয়েছে ২ বছরের সন্তান, স্ত্রী, মা, ভাই ও ভাইয়ের স্ত্রী। সায়ানগামের চাকরি চলে যাওয়ায় তাঁর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাইকোর্টের চাকরি বাতিলের রায় বেরনোর পরেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রয়েছে। সায়ানগামের পরিবারেরও আর্জি সোমার মতো ছাড় দেওয়া হোক তাঁদের ছেলেকেও নাহলে মাঝপথে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে যাবে।






















