Supreme Court: সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, পিছিয়ে গেল মামলার শুনানি
সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি। আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে হবে এই সংক্রান্ত শুনানি। কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য। ২ সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য, ৩ মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। হাইকোর্ট শুধু জমি দখল মামলায় তদন্ত চেয়েছিল, রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে? পর্যবেক্ষণ আদালতের। রাজ্য সরকারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করা হয়েছে, যার প্রেক্ষিতে ব্যবস্থাও নেওয়া হয়েছে, জানালেন রাজ্যের আইনজীবী। ১০ এপ্রিল সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার ও জমি দখলের অভিযোগে তদন্তের ভার সিবিআইকে দিয়েছিল হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার।






















