এক্সপ্লোর
Birbhum: বর্ষায় অজয়ের জলস্তর বাড়ায় পশ্চিম বর্ধমান ও বীরভূমের সংযোগকারী অস্থায়ী সেতু ভেঙে পড়ার আশঙ্কা
বর্ষায় অজয়ের জলস্তর বাড়ায় পশ্চিম বর্ধমান ও বীরভূমের সংযোগকারী অস্থায়ী সেতু ভেঙে পড়ার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, কাঁকসার শিবপুর ও ইলামবাজার সংযোগকারী এই অস্থায়ী সেতু প্রতিবার বর্ষায় ভেঙে যায়। সেইসময় ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করেন স্থানীয়রা। গতকাল রাতে অস্থায়ী সেতুর একাংশ অজয়ের জলে তলিয়ে যায়। আজ সকাল থেকে ওই সেতুতে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাশেই স্থায়ী সেতু তৈরির কাজ তিনবছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি। ঢিমেতালে চলছে কাজ। করোনা আবহে ধীর গতিতে কাজ চলছে। আগামী বছরের মধ্যে সেতু তৈরির কাজ শেষ হলে সমস্যা মিটবে বলে আশ্বাস প্রশাসনের।
জেলার
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
"কী করে বেঁচেছি জানি না, আজকে বাঁচতে পারতাম না", আতঙ্কে হোটেলের আবাসিকরা
'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী
পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















