Panchayat Election: আদালতে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন | ABP Ananda LIVE
Panchayat Election: আদালতে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) । নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করল না আদালত। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন (Election Commision)। ' শুধুমাত্র ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল সেটা গ্রহণযোগ্য নয়' । আলাদা আলাদা সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )। শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন শুভেন্দু অধিকারী সেই মামলাতেই এই নির্দেশ।






















