এক্সপ্লোর
Mangalkot TMC Leader Murder: TMC-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন অসীম দাস, দাবি পরিবারের
সোমবার ভর সন্ধেয় প্রকাশ্যে খুন হন তৃণমূলের (TMC) মঙ্গলকোটের লাকুড়িয়ার অঞ্চল সভাপতি অসীম দাস। ঘটনায় বিজেপির (BJP) দিকে আঙুল তুলেছে শাসকদল। খুনের পিছনে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। যদিও পরিবারের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন তৃণমূল নেতা। সিন্ডিকেট রাজের প্রতিবাদ করার কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে খুনের ছক করা হয়েছিল বলে নিহত নেতার পরিবারের তরফে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে খুনের নেপথ্যে দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ ঘটনাস্থলে যায় সিআইডি (CID)।
মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ হয় আজ সকালে। এদিন সকাল আটটা নাগাদ গুসকরার কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে।
জেলার
আর জি কর-এর পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত
সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের !
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
আরও দেখুন






















